1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৩৬|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫০৬ Time View

স্টাব রিপোর্টাস

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করার দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তেরর কর্মীবৃন্দের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

বিকাল চারটার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফখরুজ্জামান রায়হান মেম্বার। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মো. আব্দুল মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত এবং জনবান্ধব রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করে আসছেন। তৃণমূলের আস্থাভাজন এই নেতাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করলে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং দলীয় কার্যক্রম গতিশীল হবে।

এ সময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে মো. আব্দুল মান্নানকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।

সভায় ও বিক্ষোভ মিছিলে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, মৎস্যজীবিদল, প্রজন্ম দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. আব্দুল মান্নান ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।  পরে ১৯৯০ সালে ঝিনাইগাতী শহর শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।  ১৯৯৫ সালে উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  পরবর্তীতে ২০০৩ সালে উপজেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ২০১০ সালে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।  ২০১১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবদলের সভাপতি নির্বাচিত হয়।  ২০১৩ সালে উপজেলা যুবদলের সভাপতি থাকাবস্থায় উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন।  ২০১৪ সাল থেকে পর পর দুইবার জেলা বিএনপি’র সদস্য পদে মনোনীত হন।  ২০১৭ সালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে পুনরায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন।  পরে আহবায়ক ও সিনিয়র যুগ্ন আহবায়ক মৃত্যুবরণ করায় তিনি উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025