1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
গোয়াইনঘাটে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে, ভালো মানুষও হতে হবে: হেলাল উদ্দিন আহমদ - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:২৪|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

গোয়াইনঘাটে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে, ভালো মানুষও হতে হবে: হেলাল উদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৭ Time View

 

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা::

সিলেট চার আসেন সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ বলেছেন শুধু ভালো ফলাফল করলেই হবে না, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষও হতে হবে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাংলাবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন এসএসসি কৃতি শিক্ষার্থীদের
শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে। আমাদের উচিত হবে তাদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করে দেয়া।

অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাদিক আহমেদ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন ও জসিম উদ্দিন এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লুকমান উদ্দিন, মাস্টার কুতুবউদ্দিন, পরিষদের উপদেষ্টা মমতাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আখতার ফারুক, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাবুল ও যুগ্ম আহবায়ক জসিম উদদীন, ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকব, গিয়াস রানা,নাছির উদ্দিন, দুলাল প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সংবর্ধিত শিক্ষার্থীরাও তাদের সাফল্য ও পরিশ্রমের গল্প শেয়ার করেন। আলোচনা শেষে অতিথিরা ৫০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025