1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৩৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬১৩ Time View

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চেকপোস্টে দায়িত্ব পালনকালে কুষ্টিয়া হাইওয়ে থানার এক পুলিশ সদস্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম হাফিজুর রহমান।

আজ (২৮-০৬-২৫) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাসড়কের ওই স্থানে পুলিশের নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কনস্টেবল হাফিজুর রহমানকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

খবর পেয়ে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025