1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
উলিপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ঔষুধ ব্যবসায়ীর - dailyamaderjonota
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩০|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

উলিপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ঔষুধ ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৯১ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি, শাহজাহান খন্দকার::

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান বাবলু (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত আনুমানিক ৯টায় পৌর শহরের নারিকেল বাড়ি কাজীর চক এলাকায় এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।

আতিকুর রহমান বাবলু রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আলহাজ্ব আব্দুল রহমানের দ্বিতীয় পুত্র। মৃত্যু আতিকুর রহমান বাবলু দীর্ঘদিন ধরে উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ঘাবের তল নামক এলাকায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে আতিকুর রহমান রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন এমতাবস্থায় কাজীরচক নামক এলাকায় পৌঁছালে তাকে অতিক্রম করতে গিয়ে পরিচিত একজন মটর চালক তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। আতিকুর রহমান বাবলু রাস্তায় পড়ে থাকা অবস্থায় চিলমারী থেকে ছেড়ে আসা (বগুড়া ট ১১-২৩৪৬ ) নাম্বার প্লেটের একটি ইটবাহী ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে আসামি গ্রেফতার কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025