1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
ক্ষমা করো প্রভু - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৩৫|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

ক্ষমা করো প্রভু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৩ Time View

আব্দুল কাদের

ও-দয়াময় খোদা তুমি
দ্বীন দুনিয়ার প্রভু,
দ্বীনের পথে চালাও আমায়
পথ না ভুলি কভু ।

কাঁদি একা গভীর রাতে
দাও গো সাড়া আমায়,
তোমার দয়া ভিক্ষা করি
থেকো তুমি সহায়।

হৃদয় ঘরে জ্বলছে বাতি
তোমায় পাবার আশা,
কী করে যে বুঝাই তোমায়
নাই-কো জানা ভাষা!

ক্ষমা করো তুমি আমায়
করছি যত ভুল,
ডানহাতে দাও আমলনামা
পাই যেন গো কূল।

সৃষ্টি তোমার মোহনীয়
তোমার পথেই চলি,
চোখ বুজেছে মন কেড়েছে
তোমার সৃষ্টি কলি ।

বিস্ময়েতে যাই হারিয়ে
খুলো তোমার দোর,
তোমার নামেই শুরু করি
প্রতিদিনের ভোর।

মো. আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি,বগুড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025