1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
শেরপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটি থেকে একযোগে ১৫ নেতার পদত্যাগ - dailyamaderjonota
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৫৭|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

শেরপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটি থেকে একযোগে ১৫ নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৬ Time View

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২সেপ্টেম্বর)রাতে জেলা শহরের শ্রীশ্রী গোপালবাড়ী জিউর মন্দিরে পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে ১০ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য রয়েছেন। যুগ্ম আহ্বায়করা হলেন, প্রবাল সূত্রধর, মিঠুন পাল, তুষার ভৌমিক, তপন সাহা, তুলশী পাল, সোহাগ চন্দ্র দে, সঞ্জু চক্রবর্তী, মহাদেব সাহা, সঞ্জয় সাহা নিপু ও বিমল হরিজন। অন্যদিকে সদস্যরা হলেন, সঞ্জয় রায়, গোপাল সাহা, রাজীব সোম, বরেন কোচ ও প্রান্ত পাল।

পদত্যাগী নেতারা জানান, অভ্যন্তরীণ নানা কারণে তারা সংগঠন থেকে সরে দাঁড়ালেও ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ চালিয়ে যাবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025