1. amaderjonota6@gmail.com : dailyamaderjonota :
শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ - dailyamaderjonota
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:১০|
শিরোনামঃ
বীরগাঁও ইমদাদুল হক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ জোয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে রোমান্টিক ইউটিউব ফিল্ম ‘মন বদল’ দিরাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা বিষয়ক আলোচনা সভা ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে আসঝি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঝিনাইগাতীতে ব্রাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা: আতিকুর রহমান লিটন ঝিনাইগাতীতে  আব্দুল মান্নানকে  বিএনপির সদস্য সচিব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা তৌসিফ মাহবুব এবং মিজু ইনযাম এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল ক্লাব উন্মোচন করলো লিমিটেড এডিশন সেলিব্রিটি জার্সি – নিগার দৌলার ডিজাইনে

শেরপুরে জমি বেদখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাতিয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম (৪০)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযোগ দায়ের করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল বাতিয়াগাঁও গ্রামের জাহিদুল ইসলাম একই এলাকার শ্রী লাল মোহনের মালিকানাধীন রাঙ্গামাটিয়া মৌজার খতিয়ান নং-৩৫০, দাগ নং-২২ এর ১৮ শতাংশ নালিশি জমি ক্রয় করেন। যাহার দলিল নম্বর-৯২৫, রেজিঃ অফিস-ঝিনাইগাতী। জমি ক্রয়ের পর থেকে তার প্রতিবেশী আব্দুল মোতালেব, এরশাদ আলী সহ অন্যরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা নানা হুমকি-ধামকি প্রদান করে।

এরই জেরে শনিবার দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাদী ও সাক্ষীরা বাধা দিলে বিবাদীগণ মারপিট করতে উদ্যত হয়। প্রাণভয়ে বাদী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। যাওয়ার সময় বিবাদীগণ প্রকাশ্যে হুমকি দেয়— দাবিকৃত চাঁদার টাকা না দিলে সুযোগ মতো তাকে খুন-জখম করবে এবং বসতবাড়ি ও জমি দখল করবে।

অভিযোগে বাদী আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে আব্দুল মোতালেব গংদের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025