প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
NGFB Excellence Success Award 2025-এ মনোনীত হয়েছেন শাহনাজ পারভীন রুপালী

আমাদের জনতা ডেস্ক::
নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবী শাহনাজ পারভীন রুপালী NGFB Excellence Success Award 2025-এ মনোনীত হয়েছেন। রুপালী দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি সমাজের অবহেলিত ও গরীব জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
শাহনাজ পারভীন রুপালী শুধুমাত্র মানবসেবার কাজেই সীমাবদ্ধ নন, তিনি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তার এই অবদান স্থানীয় কমিউনিটি এবং পরিবেশগত উন্নয়নে অনন্য উদাহরণ স্থাপন করেছে।
NGFB Excellence Success Award 2025 কমিটি রুপালীর এই অসাধারণ সামাজিক অবদান এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি হিসেবে মনোনীত করেছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনও তার এই মনোনয়নকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, NGFB EXCELLENCE SUCCESS AWARD 2025 অনুষ্ঠানটি ৩ অক্টোবর রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫