অফিস নামক জেলখানা
সাহেলা খান
সকাল নয়টা মানেই যুদ্ধের দামামা,
বস ঘুমোতে না ঘুমোতে আমার বাজে অ্যালার্মের সান্নামা।
এক কাপ চা, আধেক মুখ ধোয়া,
তাড়াহুড়ো করে বাস—
মনে হয়, জীবনের মালিক নয়,
আমি যেন শুধু এক মানবিক ক্লাস।
অফিস ঢুকলেই শুরু হয় নাটক,
বসের মুখে হাসি, পেছনে ছুরি—ভীষণ ফাটক!
"টিমওয়ার্ক", "ডেডলাইন", "প্রোডাকটিভিটি"...
এসব শুনে মাঝে মাঝে মনে হয়,
আমি বুঝি মেশিন, তাও আবার পুরোনো ভার্সিটির গতি!
লাঞ্চ ব্রেকে লাঞ্চ নেই,
চা ব্রেকে চা নেই—
কাজের চাপের তলায় চাপা পড়ে
নিজেরই মুখটা চিনতে কষ্ট হয়।
তবু করি,
তবু চলি,
কারণ পেটটা তো আর কবিতা বোঝে না ভাই!
মাস শেষে যেটুকু মাইনে আসে,
সেটাই দিয়ে বাজার, বাসা ভাড়া, আর
"একটু শান্তি" কেনার চেষ্টা।
ভবিষ্যৎ?
সেটা তো লোকে দেখায় ইনক্রিমেন্ট দিয়ে,
আর আমি দেখি,
বুকের ভিতর জমে থাকা
অগণিত টানাপোড়েন দিয়ে।
তবু সব সহি,
কারণ অফিস সেতো প্রেম নয়, নয় আত্মার ছবন্ধন—
অফিস সেতো পেটের দায়,
মাস শেষে কয়েকটি টাকার বন্ধন