আব্দুল কাদের
বাংলা কাব্যধারায় উজ্জ্বল
এক মহা বীর কবি,
তাঁর কথা বলতে গেলে
চোখ খুঁজে তাঁর ছবি ।
তিনি হলেন মোদের জানা
বিদ্রোহী কবি নজরুল,
গান কবিতায় -- সুর গজলে
চিরচেনা নজরুল ।
কবি হিসেবে যশ- খ্যাতি
আছে দুনিয়া ব্যাপি,
আমরা সবে বাংলাদেশি
তাঁরে ভালো মাপি ।
বৃটিশ বিরোধী মনোভাব
তাঁর সাহিত্য জুড়ে
মিথ্যার কাছে নত হীন তাই
সারা বাংলা জুড়ে ।
কথায় তিনি স্পষ্টভাষী
আচার সদালাপী
ফারসি হিন্দি প্রভাব ফেলে
তাঁর সাহিত্যে বেশি ।
লোভ লালসা নাই যে ছিল
লিখতেন সবার তরে
এমন কবির ছেলের মৃত্যু
পাঠক অশ্রু ঝরে ।
গরিব দঃখির জীবন নিয়ে
মৃত্যুক্ষুধা লিখেন,
রাজবন্দীদের দায় যে নিয়ে
গল্পের কথা আঁকেন ।
বয়কট খাতায় নামটা লিখে
জেল খাটেন যিনি,
ব্রিটিশ বিরোধ -- ভারত দেশে
প্রশংসিত তিনি ।
অন্যায় আর অবিচার মূলে
কুঠার আঘাত করে,
এই সাহিত্যে বুনেন তিনি
বিদ্রোহজাত ওরে !
চুরলিয়ার কবির মৃত্যু
আমরা শোকাহত,
বিদায় আত্মার মাগফিরাতে
বুকটা করি ক্ষত।